গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। মিছিল থেকে যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা সদরের লাভ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাইপাস সড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লাভ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য, সন্ত্রাস ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহফুজ খান ও শাফিকুল ইসলাম এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. মুরাদুর রহমান, সায়েম মিয়া টিটন, মো. আনোয়ার হোসেন, নুর আলম মোল্লা ও বালাম বিশ্বাসসহ বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল থেকে নেতাকর্মীরা বলেন, দেশের কোথাও যেন নৈরাজ্য, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার মতো ঘটনা ঘটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত