ফরিদপুরের সালথা উপজেলার গাট্টি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় কাউলিকান্দা গ্রামে ওহাব মাতুব্বরের বাড়িতে ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ নির্বাচনী উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা ওহাব মাতুব্বরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, দেশ ও জনগণের স্বার্থে সবাই ধানের শীষে ভোট দিবেন। বিএনপি সরকারে গেলে ফ্যামিলি কার্ড করা হবে। কৃষকদের জন্য কৃষিকার্ড করা হবে। এই সালথা-নগরকান্দায় ব্যাপক উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, গট্টি ইউনিয়নের মানুষ আমার বাবার অত্যান্ত কাছের ও প্রিয় ছিল। কারণ যখন আমার বাবা নির্বাচন করতো, তখন এই গট্টির মানুষ আমার বাবার পাশে থাকতো। যখন তিনি জেলে ছিলেন, তখন গট্টি ইউনিয়নের মুরব্বিরা, ওনার কাছের লোকজন, মা-বোনেরা সবাই বাবার জন্য এগিয়ে এসেছিলো। ২০০১ সালে যখন তিনি জেলখায় ছিলেন, তখন কিন্তু আপনারা নিজেদের পকেটের টাকা দিয়ে আপনারা ওনার নির্বাচন করেছিলেন। আমার বাবার মতো আমি আপনাদের পাশে ছিলাম এবং আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই।
এসময় আরও উপস্থিত ছিলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়া, কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, বিএনপি নেতা ইব্রাহিম মোল্যা, নুরুল ইসলাম, সায়েম মিয়া টিটন, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, মিরান হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা ইসরাইল মাতুব্বর, কামরুল ইসলাম, উপজেলা শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, হাবিব মাতুব্বর, তুহিন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত