জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয়তাবাদী গণজাগরণ দলের উদ্যোগে ছোটভাগলা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার রাতে ছোটভাগলা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটভাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা হিমেল। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণজাগরণ দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান শেখ, জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান এবং গোয়ালন্দ উপজেলা জাতীয়তাবাদী গণজাগরণ দলের আহ্বায়ক মো. শ্যামবরণ (মাসুদ), রতন। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম মোস্তফা হিমেল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণজাগরণ দল একটি অঙ্গ ও সহযোগী সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভা শেষে ছোটভাগলা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম জোরদার করে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত