ফরিদপুরের সালথায় জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ আলীর অবসর জনিত বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বুধবার (২ সেপ্টেম্বর) অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী, জয়ঝাপ স:প্রা:বি সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস খান।
এসময়ে অত্র বিদ্যালয়ের প্রাত্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, সারদা সুন্দরী কলেজের অধ্যাপক অনন্ত কুমার মালো, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, গট্টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জীবন কুমার বিশ্বাস, ধুতরাহাঁটি উচ্চ বিদ্যলয়ে কর্মরত শিক্ষক মনোজ কুমার, গট্টি শাহ মখদুম স:প্র:বি শিক্ষক মোঃ এসকেন্দার আলী, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সায়েম মিয়া টিটন, মোঃ মিজানুর তালুকদার, শওকত মৃধা।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার, বড়খারদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার, সালথা উপজেলা যুবদল নেতা মোঃ জসিম মোল্লা, বালাম হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র- ছাত্রী বৃন্দ।
অত্র বিদ্যালয় থেকে এস এস সি -২০২৪ কৃতিত্বের সঙ্গে ভালো ফলাফল A+ পাওয়া কৃর্তি শিক্ষার্থী হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন তাবাচ্ছুম আক্তার মহিমা, অন্জনা আক্তার। এস এস সি ২০২৫ A+ সারা মিলার, ফারিহা তাবাচ্ছুম।
পরিশেষে সম্মাননা স্মারক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে প্রীতি উপহার সহ ভালোবাসা, সম্মান ও আন্তরিকতার মাধ্যমে সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ আলীকে অবঃসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় প্রিয় কর্মস্থল, সহকর্মী শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাত্রী সহ পুরো প্রতিষ্ঠানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত