সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ক্যাসিনো জুয়ার দুই মাস্টার এজেন্টকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ভুল্লি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভুল্লি থানার শুকানপুকুর এলাকা থেকে শ্যামল রায় ও জাহিদুর রহমান নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ক্যাসিনো খেলায় ব্যবহৃত একশতটি সিম কার্ড এবং ৩টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিজেরা ক্যাসিনো খেলায় জড়িত থাকার পাশাপাশি অন্যদেরও এ খেলায় প্রভাবিত করে আসছিলেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। ক্যাসিনো খেলায় জড়িয়ে অনেকে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা থেকে নানা ধরনের অপরাধের সৃষ্টি হচ্ছে বলেও জানা গেছে।
এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত