ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।জানা বাবা ও ছেলে পাশেই একটি পাট ক্ষেতে পাট কাটতে যায়, হঠাৎ ঘনঘন বৃষ্টির সময় বজ্রপাতে একই সঙ্গে বাবা ও ছেলে মারা যান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।একই সাথে বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত