সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নোনো নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনারুল (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনারুল ওই গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনারুল নোনো নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীর পানিতে তলিয়ে যান। খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।উক্ত বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত