সিরাজুল ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) পুলিশ অফিস কনফারেন্স রুমে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতার সুবিধা-অসুবিধা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। ঈদ ও পশুর হাট সামনে রেখে জাল টাকার প্রবণতা বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে তিনি সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়াও সড়ক ও মহাসড়কে কোনো অবস্থাতেই পশু লোড-আনলোড করা যাবে না বলে নির্দেশনা প্রদান করেন। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সুপার মহোদয় সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঠাকুরগাঁও, সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ/রাণীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁওসহ সকল থানার অফিসার ইনচার্জগণ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত