সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া প্রধান পাড়া গ্রামে পলিনেট হাওজে পরিবেশ বান্ধব পোকা দমনে আলোর ফাঁদের শুভ উদ্বোধন করেন হরিপুর উপজেলা উপসহকারী কৃষি অফিসার জনাব মোঃনেহাল, এসময় উপস্থিত ছিলেন উক্ত পলিনেট হাওজের সফল কৃষক ও উদক্তা মো:সওকত আলী প্রধান সহ অত্র এলাকার কৃষক। এসময় উপসহকারী কৃষি অফিসার জানান
রাতের অন্ধকারে একটি
নির্দিষ্ট আলোর উৎসের (বাল্ব অথবা অতিবেগুনি বা নীল আলোরদিকে রাক্ষসী বা ক্ষতিকর পোকারা ছুটে আসে। আলোর নিচে রাখা সাবান বা কেরোসিন মিশ্রিত পানির পাত্রে পোকাগুলো পড়ে মারা যায়, অথবা চারপাশের দেওয়ালে আটকে যায়।ফসলের মাঠে পোকার আক্রমণ শুরু হয়েছে কি না বা কী ধরনের পোকা আছে, তা চিহ্নিত করতে এটি বিশেষ ভূমিকা পালন করে,ফসলের ক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি সম্পর্কে আগে থেকেই জানা যায়।
অতিরিক্ত কীটনাশক ব্যবহারের খরচ ও পরিবেশ দূষণ কমে যায়।
এটি কৃষকদের কাছে একটি অত্যন্ত সাশ্রয়ী ওজনপ্রিয় পদ্ধতি।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত