রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী ৫ বছরে "২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি" বাস্তবায়নের লক্ষ্যে জিয়া পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় চিনিকলের আনসার ব্রাকের সামনে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান, ব্যবস্থাপক ( বী: প: ও কৃষিতত্ত্ব) কানিফ ফাতেমা রোকসানা, সহ ব্যবস্থাপক(সংস্থাপন) সিরাজুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। বৃক্ষরোপণ বাস্তবায়নে জিয়া পরিষদ, বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন এর বাস্তবায়নে আয়োজনে ফরিদপুর চিনিকল এ কর্মসূচি করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত