ফরিদপুর জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হয়েছেন সালথা থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ মুকুল মোল্যা। আগষ্ট ২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় ফরিদপুর জেলার পুলিশ সুপার শাহরিয়ার মুহাম্মদ মিয়াজী (বিপিএম) তাকে এই পুরস্কার প্রদান করেন।
সালথা থানায় যোগদানের পর থেকেই এএসআই মুকুল মোল্যা নিয়মিতভাবে ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার করেছেন এবং পলাতক আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
এএসআই মুকুল মোল্যা বলেন, এই অর্জন আমার একার নয়, সালথা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান স্যারের দিকনির্দেশনা ও পরামর্শ এবং সকল পুলিশের সহযোগিতা ও প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দীপু, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত