ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ নুরুল ইসলাম।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসভবনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মোঃ নুরুল ইসলাম বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলতাফ মাতুব্বরের ছেলে। এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের আশ্বাস ও উৎসাহে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিরা তাঁর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মতামত দেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নুরুল ইসলামের প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।
এ সময় মোঃ নুরুল ইসলাম বলেন, এলাকার মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের ভালোবাসা, পরামর্শ ও উৎসাহে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বল্লভদী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরব্বিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত