বিএনপির সাংগঠণিক সম্পাদক ও ফরিদপুর-২, আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সরকারে গেলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবে। সেই সাথে দেশের সব খাতে ব্যাপক উন্নয়ন হবে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি স্বাধীনতা স্বপক্ষের দল। এদেশের কৃষক-শ্রমিক ও দিনমুজুর সহ সকল মানুষের দল। বিএনপি ছাড়া এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। আপনারা বিএনপির সাথে থাকলে, দেশের ব্যাপক উন্নয়ন হবে।
শামা ওবায়েদ আরো বলেন, আমরা এই অঞ্চলকে দূর্নীতিমুক্ত, চাঁদাবাজীমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করতে চাই। এলাকার মারামারী-কাইজ্জ্যা নিরসন করতে চাই। আপনারা ধানের শীষে ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করার সুযোগ করে দিবেন। আমি আমৃত্যু আপনাদের সেবা করতে চাই।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতত্বে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপি'র বর্ষীয়ান রাজনীতিবিদ শাহজাদা মিয়া, স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহীন মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত