রাজিব হোসেন, মধুখালী, প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে হাসপাতালটি ঘুরিয়ে দেখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল আমিন সরোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, আবাসিক মেডিকেল অফিসার ডা: কবির সরদার, সিনিয়র মেডিকেল অফিসার ডা:মো: আরিফ হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা: ইমরান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন,মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ সহ আরো অনেকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল আমিন সরোয়ার মধুখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত দীর্ঘদিনের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন স্বাস্থ্যসেবা,সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ, সিভিল সার্জনকে
বলেন ডা: আল আমিন সরোয়ার মধুখালীতে দায়িত্ব গ্রহণের পর,স্বাস্থ্য সেবা ও পরিবেশ পরিছন্নতার ব্যাপক পরিবর্তন ঘটেছে,ডাক্তাররা সময় মত অফিস মেনটেন করছেন,নতুন করে আলতাসোনোগ্রাম, ইসিজি চালু করা হয়েছে। শীঘ্রই সিজার চালু করার জন্য অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু ও হামের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এছাড়া ওষুধ কোম্পানি ও দালালদের দৌরাত্ম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জরুরী বিভাগ, রোগীদের,পুরুষ ও নারী ওয়ার্ড, প্যাথলজি, এক্স-রে,অপারেশন থিয়েটার, রান্নাঘর সহ অন্যান্য সকল বিভাগ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ।
নতুন ভবনে পানির অব্যবস্থাপনায় চিকিৎসা সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে, বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়। এ ব্যাপারে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাংবাদিকদের জানান।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত