রাজিব হোসেন, মধুখালী,প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে বাড়ির পাশের পানিভর্তি গর্তে পড়ে মোঃ আবু সুফিয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাটঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান ওই গ্রামের মোঃ সুজন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটির মা আসরের নামাজ আদায় করতে ঘরে যান। এ সময় আবু সুফিয়ান বাড়ির আঙিনায় খেলছিল। নামাজ শেষে ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি তাকে ডাকাডাকি শুরু করেন। পরে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করেন।
একপর্যায়ে শিশুটির সঙ্গে খেলতে থাকা প্রতিবেশীর আরেক চার বছর বয়সী শিশু তার মাকে জানায়, আবু সুফিয়ান পানিতে পড়েছে। পরে শিশুটির মা পানির গর্তের কাছে গিয়ে ছেলেকে পানিতে ভাসতে দেখেন। এ সময় তার চাচা সুমন মিয়া দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত