রাজিব হোসেন , মধুখালী, প্রতিনিধি:
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় মধুখালী টাওয়ার বিল্ডিংয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। তিনি অনুষ্ঠানে বক্তব্যও দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মহিলা জাতীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, মিহির কুমার বাবলু, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মোঃ হাবিবুর রহমান হাবিব
মধুখালী উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলের সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত