রাজিব হোসেন , মধুখালী, প্রতিনিধি:
নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় আর উচ্চশিক্ষার পথচলার প্রত্যাশায় ফরিদপুরের মধুখালীতে সরকারি আইনউদ্দীন কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজের হলরুম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজের হলরুমে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজল মমতাজের সভাপতিত্বে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল আমিন ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ নাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আইনউদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার।
প্রধান অতিথির বক্তব্যে প্রদীপ কুমার সরকার বলেন, “কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক স্যারের নির্দেশনা ও অনুপ্রেরণা আজও আমরা গভীরভাবে মনে রেখেছি। তাঁর দেখানো পথ ও শিক্ষা আমাদের চলার পথে অনুপ্রেরণা জোগায়।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার বালা বলেন, “কলেজে গুণগত শিক্ষা নিশ্চিত করতে আমরা এখনও কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক স্যারের নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করছি। তাঁর আদর্শ ও শিক্ষা আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আহসান হাবীব, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খান খলিলুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি আকাশ রায়, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষে গোলাম শারাফাত সরৎ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, কলেজজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মুন্নু
অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক হাসিনা পারভীন, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক এস এম ফরিদ আহমেদ, বাংলা বিভাগের প্রভাষক নাজনীন নাহার, ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ মঞ্জির হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহমুদুল পারভেজ, ইংরেজি বিভাগের প্রভাষক সাইয়েদুল আহমদ খান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তাপস চন্দ্র মণ্ডল, ইতিহাস বিভাগের প্রভাষক মো. কামাল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তরিকুল ইসলাম, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ নাহিদুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রতন কীর্তনীয়া, গণিত বিভাগের প্রভাষক মেহেনাজ আলম স্বর্ণা ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক স্মৃতি রানী নাথ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া। কলেজের পক্ষ থেকে প্রত্যেক নবীন শিক্ষার্থীর হাতে ফুল তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয়। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া সব শিক্ষার্থীকে মিষ্টিমুখ করানো হয়। এতে নবীন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস আরও বেড়ে যায়।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত