রাজিব হোসেন, মধুখালী প্রতিনিধি:
"অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশে"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের কাজিররাস্তা মাদ্রাসা মার্কেটের সামনে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, মধুখালী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম এবং রায়পুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল আলিম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি মো. আজম খান বলেন, “সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। প্রতিটি গ্রামে রাতের পাহারার ব্যবস্থা করলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
সভায় বক্তারা অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত