রাজিব হোসেন, মধুখালী, প্রতিনিধি:
হারানো, চুরি ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারে প্রশংসনীয় সাফল্য দেখিয়েছেন মধুখালী থানার এএসআই (নিঃ) মোঃ শরীফুল ইসলাম।
জিডির সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় তিনি এ পর্যন্ত ৬২টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন। মোবাইল ফিরে পেয়ে খুশি ভুক্তভোগীরা।
কর্মদক্ষতার জন্য তিনি ইতোমধ্যে জেলার শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পদক পেয়েছেন।
এএসআই শরীফুল বলেন, “হারানো মোবাইল মালিকের হাতে তুলে দেওয়া আমার দায়িত্ব। এতে মানুষের মুখে হাসি দেখে ভালো লাগে।”
ওসি সুকদেব রায় বলেন, “শরীফুলের নিষ্ঠা ও আন্তরিকতায় পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে। তার এই উদ্যোগ জনবান্ধব পুলিশের উজ্জ্বল দৃষ্টান্ত।”
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত