জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া এলাকায় রাজবাড়ী-ঢাকা মহাসড়কের ওপর ওরিয়ন জুট মিলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলা বাজার এলাকার মৃত আনোয়ার ব্যাপারীর ছেলে নুর মোহাম্মাদ (৫২)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের ওপর ওরিয়ন জুট মিলের সামনে পাকা রাস্তার ওপর থেকে নুর মোহাম্মদ এর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত