পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যেপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পৃথিবীর সব দেশেই পড়েছে। খোঁজ নিয়ে দেখেন- পৃথিবীর সব দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশ সরকার, বিএনপি সরকার তেলের দাম বাড়ায়নি। কিছু অসাধু ব্যবসায়ী তেল ক্রয় করে মজুদ করছে। মানুষ চাহিদা থেকে অতিরিক্ত তেল ক্রয় করছে। একবারের জায়গায় পাঁচবারও তেল ক্রয় করছে। মুলত বাংলাদেশে তেলের কোন সংকট নেই।
শনিবার (৪ এপ্রিল) বিকালে ফরিদপুরের সালথা উপজলার টেকনিক্যাল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, সালথা-নগরকান্দায় পেঁয়াজের ভালো ফলন হয়েছে। কৃষক যাতে পেঁয়াজের ন্যায্যমুল্য পায়, সেদিকে সরকার সচেষ্ট আছে।
এসময় ফরিদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুল ইসলাম, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত