সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাংবাদিকের বাড়ি থেকে পানির পাম্প চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব রাণীশংকৈল শাখার সভাপতি এবং জাতীয় পত্রিকা দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি ও ভুক্তভোগী সাংবাদিক পেয়ার আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের (আমজুয়ান) গ্রামে বসবাসকারী পেয়ার আলীর বাড়ির ভেতরে রাখা পানির পাম্প গত ১১জুলাই ২০২৬ তারিখ ভোররাত ১টা থেকে ৪টার মধ্যে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। পাম্পটির আনুমানিক মূল্য ৭ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, সকাল প্রায় ৭টার দিকে পানি নিতে গিয়ে তিনি দেখতে পান পাম্পটির আর সেখানে নেই। পরে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি।
অভিযোগে তিনি আরো আরও উল্লেখ করেন, এর আগেও তার জমি থেকে শ্যালো মেশিনের পাম্প, মোটর, তালা ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটেছিল। ফলে তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
চুরি হওয়া পাম্পটির বর্ণনায় বলা হয়েছে, এটি একটি ১ হর্স পাওয়ারের পানির পাম্প, যার রং সবুজ।
এ ঘটনায় ভুক্তভোগী রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চুরি হওয়া পাম্প উদ্ধারের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত