ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধ ভাবে পেট্রোল মজুদ করে বিক্রের অভিযোগে এক টেলিকম ব্যবসায়িকে জরিমানা ও পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ সালথা থানার নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯৩ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায়, তিনি অবৈধভাবে পেট্রোল মজুদ ও বিক্রি করছিলেন।
এ ঘটনায় বালিয়া বাজারের টেলিকম ব্যবসায়ি জুবায়ের হোসেন (২১) নামের এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ করা পেট্রোল সংশ্লিষ্ট পেট্রোল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে জানাতে সচেতন মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত