আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডাকা হরতাল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা শ্রমিকদল।বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে সালথা উপজেলা সদরে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হরতাল এবং নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকদলের নেতাকর্মীরা। তারা হরতালের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

মিছিলে নেতৃত্ব দেন সালথা উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ কালাম বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ সোহরাব মোল্লা ও আতিক সরদার, সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকুব্বর মাতুব্বর, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াছিন বিশ্বাস এবং সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বালাম বিশ্বাসসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা হরতাল ও নাশকতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত