ফরিদপুরের সালথায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে নগদ অর্থ বিতরণ করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সালথা উপজেলার আটটি ইউনিয়নের ২০০ জন দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে ২০০০ টাকা করে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত