শিক্ষা পদক প্রদান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধণ করা হয়।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মহাঃ তাশেম উদ্দিন, সালথা থানার তদন্ত ওসি ইন্দ্রোজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান, জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাওছার তালুকদার, সালথা প্রেসক্লাবের সভাপতি স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোশাররফ তালুকদার, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, দাতা সদস্য সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, শিক্ষক আবুল কালাম, রেজাউল করিম, সাহেবুর ইসলাম, মাহমুদুল হাসান প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত