ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে জয়ঝাপ স্কুল মাঠ চার দলীয় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে আফিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাতিম স্পোর্টিং ক্লাব।
সোমবার (০২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার জয়ঝাপ স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাতিম স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, বিএনপি নেতা ও ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক জাহিদুর রহমান, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টার, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাওছার তালুকদার, মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সালথা সরকারি কলেজের প্রভাষক কামরুজ্জামান জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সায়েম মিয়া (টিটন), মোশাররফ তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম, ইব্রাহিম মেম্বার, অ্যাডভোকেট নাসির তালুকদার, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান (মজনু), জাহিদ মাতুব্বর, হেলাল খান, নুর মোহাম্মদ নুরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শওকত মৃধা, আজাদ, রুবেল, জসিম, কাইয়ুম ও সোহেল।
খেলা শেষে গট্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান (মজনু)-এর সৌজন্যে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন অতিথিরা।
এ সময় আয়োজকরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত