ফরিদপুরের সালথায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪জুন) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ শাহিনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা:মোঃ আল আমিন, স্বাস্থ্য পরিদর্শক সায়েদা পারভীন সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আগামী ২৮ জুন ২০২৬ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৯ হাজার শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার প্রতিটি টিকাদান কেন্দ্রের ও স্বাস্থ্য কমপ্লেক্স এর মাধ্যমে এই কার্যক্রম চলবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত