ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি সমীর সাহা সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, এবছর উপজেলায় ৪৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে’। সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত