ফরিদপুরের সালথায় পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় উভয়পক্ষের ৫টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে সংঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (১লা জুন) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে এসংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে চরবাংরাইল গ্রামে মনি মোল্যার সমর্থক রুহুল ফকির (২৭) কে মারধর করে বিল্লাল মুন্সীর সমর্থক আহাদ মুন্সী (২৬)। এরই জেরধের দুইপক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-সড়কী, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন সময়ে উভয়পক্ষের ৫টি বসতঘর ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, চরবাংরাইল গ্রামে বিল্লাল মুন্সীর সমর্থক আহাদ মুন্সীর সাথে মনি মোল্যার সমর্থক রুহুল ফকিরের মারামারীকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ১৫ জনের মতো আহত হয়েছে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এবিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত