ফরিদপুরের সালথায় ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য কৃষকের মধ্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার আটটি ইউনিয়নের ১৬০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিম, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত