
ফরিদপুরের সালথায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকার ১০টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মুহাঃ তাশেম উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান।
এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময়ে উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় ৮টি ইউনিয়নের সেরা আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০ টি ক্রীড়া ইভেন্ট ও ২২ টি সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।