1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সিংড়ার সুকাশ ইউনিয়নে প্রশাসনের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন সালথায় যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  চরভদ্রাসনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন নাটোরে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ, দেড় বিঘা পাটক্ষেত নষ্ট সালথায় ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে ঘাট সংশ্লিষ্টদের নিয়ে দৌলতদিয়া নৌ পুলিশের মতবিনিময় সভা চাঁদপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগে সুপারের সংবাদ সম্মেলন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান মধুখালীতে টিকটকে প্রেমের বিয়ে পরে হত্যাচেষ্টা

সালথায় যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথায় যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুন সরকার, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, সালথা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুফতি মো: মফিজুর রহমান, মুফতি মো: রবিউল ইসলাম প্রমূখ।

এ প্রশিক্ষণে সালথা উপজেলার বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, লিল্লাহ বোডিংয়ের দায়িত্বপ্রাপ্ত মুহতারিম, ইমামসহ সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে চামড়া নষ্ট হওয়া রোধে সময়মতো ও সঠিক পরিমাণে লবণ প্রয়োগের গুরুত্ব, পরিষ্কার স্থানে সংরক্ষণ, পরিবহনের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, সঠিক নিয়মে কোরবানি ও সময়মতো লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। যথাযথ নিয়মে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং সঠিকভাবে লবণ ব্যবহার করে সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই মূল্যবান সম্পদের অপচয় রোধের পাশাপাশি দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট