1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেফতার সালথায় সাবেক সেনা সদস্যের উপর হামলার ঘটনার প্রধান আসামী নুরু বিশ্বাস গ্রেফতার সালথায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ভারতীয় শিশুকে উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে আরএমপি বোয়ালিয়া থানার পুলিশ হরিপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু সালথায় অবৈধ ভাবে পেট্রোল মজুদ করে বিক্রির দায়ে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সালথায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন সালথায় অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সহকারী শিক্ষকের সংবাদ সম্মেলন বিলুপ্তির পথে বাবুই পাখির বাসা সব দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তেলের দাম বাড়েনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা: আরও এক আসামি গ্রেফতার

সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সালথা উপজেলার সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। গ্রেফতারকৃত শামীম বিশ্বাস (৩০) এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

পুলিশ জানায়, মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত এ হামলার ঘটনায় শামীম বিশ্বাস সরাসরি জড়িত ছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে তাকে হামলায় অংশ নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার আগুলদিয়া মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শামীম বিশ্বাস উপজেলার ভাওয়াল পশ্চিমপাড়া গ্রামের আলী বিশ্বাসের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, হামলার ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শামীম বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় একটি ক্লিনিকের অফিস কক্ষে ঢুকে সাবেক সেনা সদস্য শহিদুল ইসলাম সোহেলের ওপর হামলা চালায় মাদক কারবারি নুরু বিশ্বাস, শামীম বিশ্বাস ও সোহেল মাতুব্বর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট