ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্য মো. শহিদুল ইসলাম সোহেলের উপর হামলার ঘটনার প্রধান আসামী নুরু বিশ্বাস (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের পাশে একটি বিল থেকে থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃত নুরু বিশ্বাস ভাওয়াল গ্রামের আলী বিশ্বাসের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক সেনা সদস্যের ওপর হামলার মামলার প্রধান আসামী নুরু বিশ্বাসকে ভাওয়াল গ্রামের একটি বিলের পাড় থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত