ফরিদপুরের সালথায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাত দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন হয়েছে।
উপজেলার কামাইদিয়া সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে মন্দিরের ভক্তবৃন্দের উদ্যোগে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাত দিনব্যাপী এ আয়োজনে মহানাম সংকীর্তন ও রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তনের মধ্য দিয়ে ভক্তদের মাঝে ধর্মীয় আবহ ও ভক্তিরস ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানের অষ্টকালীন লীলা কীর্তনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান মিজান। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজক ও মন্দিরের ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মন্দিরের উন্নয়নমূলক কাজের জন্য নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পাল ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার বিশ্বাস। তাঁদের তত্ত্বাবধানে মন্দিরের ভক্তবৃন্দ সাত দিনব্যাপী এ অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেন।
মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র পাল জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় চেতনা জাগ্রত করা, ভক্তদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি এবং ধর্মীয় ভাবধারা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই সাত দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহানাম সংকীর্তন ও শ্রীশ্রী রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তনের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের আরাধনায় অংশগ্রহণ করেছেন।
সাত দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের সমাগম ঘটে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত