ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নে রিকশা প্রতীকের এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে ইউনিয়নের বিভাগদি আব্বাছিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রিকশা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, ১১দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা শাহ্ মোঃ আকরাম আলী (ধলা হুজুর)।
আরো উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, মুফতী শফিকুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, মুফতী ইমরান হুসাইন, মুফতী মিজানুর রহমান প্রমূখ।
এসময় শাহ মোঃ আকরাম আলী ধলা হুজুর নেতাকর্মীদের উদ্যেশে বলেন, এখন আর বসে থাকার সময় নাই। সবাই রিকশা মার্কার দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন। সবাইকে আমার সালাম জানাবেন। আল্লাহু যদি চান তাহলে আমাদের জয়লাভ হবে। আর জয়লাভ হলে এই এলাকায় শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ।
পরে রাত ১০ টার দিকে একই ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে নির্বাচনী পথসভা করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত