ফরিদপুরের সালথা উপজেলার ইউসুফদিয়া আব্দুল আলী এবং নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উক্ত বিদ্যালয়ের কক্ষে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়ার আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সাকিলা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, ইউসুফদিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম তারেক, সহ সভাপতি তাজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শামীম ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য মোঃ মোস্তাক হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, চলতি বছরে ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৬১ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত