ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দাঙ্গা- মারামারী থেকে দুরে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজের অবস্থান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বর।
আজ সোমবার (২৫ মে) বিকাল ৫টায় গট্টি এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তিনি।
জাহিদ মাতুব্বর সাংবাদিকদের বলেন, আমি ২০০১সালে মরহুম কেএম ওবায়দুর রহমানের নির্বাচন করেছিলাম। ২০০৭ সালে আমি ইউরোপে চলে যাই। ২০১৮ সালে দেশে এসে ফরিদপুরে ব্যবসা করি। আমি কোনদিন আওয়ামীলীগের পদে ছিলাম না। নাগরিক হিসেবে ভোট দিয়েছি। কিন্তু আমাকে যুবলীগের ট্যাগ লাগিয়ে একাধিক মামলা দিয়েছে আমার নামে। আমি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার নির্বাচন করেছি। এলাকায় পৈতৃক হিসেবে মানুষ আমাকে একটা গ্রাম্যদলে প্রধান মনে করে। কিছুদিন আগে গট্টিতে আনোয়ার হোসেন ও রাজিব মাতুব্বরের উপর হামলার ঘটনায় আমাকে আসামী করা হয়। প্রকৃতপক্ষে আমি ঘটনার দিন সকাল থেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। ৪দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ফরিদপুর চলে যাই। আমি আপনাদের মাধ্যমে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইনশৃঙখলা বাহিনীর কাছে সুষ্ট তদন্তের মাধ্যমে এসব থেকে মুক্তি চাই।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলাকাবাসীর উদ্যেশে বলেন, আমি এলাকায় কোন কাইজ্জা মারামারী চাই না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আমাকে যারা ভালোবাসেন তারা আর কাইজ্জা মারামারী করবেন না। সবাই শান্তভাবে বসবাস করবেন, এটাই আমার দাবী।
তিনি আরো বলেন, শামা ওবায়েদ ইসলাম ওবায়দুর রহমানের মেয়ে। তিনি এলাকায় শান্তি চান। আমিও এলাকার শান্তি চাই। যারা কাইজ্জা-মারামারী করবে, আমি তাদের সাথে নেই। আমাকে কেউ এই নোংরা রাজনীতিতে জড়াবেন না।
আমরা সবাই আগামী দিনেও শামা ওবায়েদ আপার পক্ষে মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ ।
এসময় স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত