আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে ফরিদপুরের সালথা-নগরকান্দায় সমাবেশ, কর্মীসভা ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জয়বাংলা বিশ্বরোড চত্বরে সালথা-নগরকান্দা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্যসচিব এনায়েত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, শাফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, সদস্য নুরুল ইসলাম মাতুব্বর, বিএনপি নেতা কামরুল হাসান মজনু, মুরাদুর রহমান, মোঃ জসিম মোল্লা, বালাম বিশ্বাস সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এর আগে সালথা-নগরকান্দা যুবদলের নেতাদের নেতৃত্বে বিশাল বিশাল গাড়ি বহরে কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে পৌঁছালে জনসমুদ্রে রূপ নেয় সমাবেশস্থল।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত