ফরিদপুরের সালথা-নগরকান্দায় আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও দেশব্যাপী অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যুবদলের উদ্যোগে সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে সালথার বল্লভদী ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে যোগ দেন উপজেলা যুবদলের সদস্য নেতা এবং বল্লভদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে জয়বাংলা বিশ্বরোড চত্বরে এ সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে যোগ দেওয়ার আগে নুরুল ইসলামের নেতৃত্বে বল্লভদী ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিশাল গাড়িবহর বের করা হয়। গোপালগঞ্জ-ফরিদপুর সীমান্তবর্তী চণ্ডীবদ্দী স্ট্যান্ড এলাকা থেকে গাড়িবহরটি বিক্ষোভ মিছিলসহ সমাবেশস্থলের উদ্দেশে যাত্রা করে। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে সমাবেশে যোগ দিয়ে কর্মসূচিকে প্রাণবন্ত ও শোভামণ্ডিত করেন তিনি।

সমাবেশ ও কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় সালথা-নগরকান্দা এলাকার যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নুরুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে তাঁরা রাজপথে সোচ্চার থাকবেন।
তিনি আরও বলেন, বল্লভদী ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে চান। দলের যেকোনো কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে বল্লভদী ইউনিয়ন থেকে নুরুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উপস্থিতির জানান দেয়।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত