জনপ্রতিনিধি নন, তবুও মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন সবসময়। হামলা-মামলা আর নানা নির্যাতনের মধ্যেও ছাড়েননি রাজনীতির মাঠ। এবার সেই মানুষের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়নের নির্বাচনী মাঠ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন দলীয় মনোনয়নপ্রত্যাশী মঞ্জুর রশিদ রানা।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় হামলা-মামলা ও নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিকূলতার মধ্যেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। এবার দলীয় মনোনয়ন পেলে কাজিপুর সদর ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চান তিনি।
নদীভাঙনকবলিত এই ইউনিয়নের উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রানা। নির্বাচিত হলে কাজিপুর সদর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
এদিকে সাধারণ ভোটারদের অনেকেই বলছেন, জনপ্রতিনিধি না হয়েও রানা যেভাবে সুখে-দুঃখে তাদের পাশে থেকেছেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে আরও ভালোভাবে মানুষের সেবা করবেন বলে তাদের প্রত্যাশা।
কাজিপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিল্লোল তালুকদার বলেন, মঞ্জুর রশিদ রানা একজন নির্যাতিত নেতা। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে থাকার যে দৃষ্টান্ত তিনি রেখেছেন, তাতে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসী কাঙ্ক্ষিত সেবা পাবেন বলে আমরা বিশ্বাস করি।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে কাজিপুর সদর ইউনিয়নের নির্বাচনী মাঠ। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় এগিয়ে চলেছেন যুবদল নেতা মঞ্জুর রশিদ রানা। মানুষের পাশে থাকার ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত