একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় উন্নয়ন করার। সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন প্রকার বিভেদ সৃষ্টি করা যাবে না, কাইজ্জা-মারামারী করার সময় এখন নাই।
মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে ইমামুল হোসেন তারা মিয়ার বাড়িতে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বৈশিক সমস্যার একটাই সমাধান হচ্ছে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যে যুদ্ধ বিরাজ করছে তাতে কোন দেশের কোন মানুষের ক্ষতি ছাড়া উপকার হওয়ার না।
বর্ষিয়ান রাজনীতিবিদ ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা এ্যাডভোকেট হাবিবুর রহমান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতব্বর, বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা মহিলা নেত্রী ফারজানা ইয়াসমিন, বিএনপি নেতা নুরু মাতুব্বর, বিল্লাল মাতুব্বর, ইব্রাহিম মোল্যা, হিরু মোল্যা, নুর আলম, যুবদল নেতা এনায়েত হোসেন, ইমরান হুসাইন, মিরান হোসাইন, হাবিবুর রহমান হাবি, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ, মেহেদী হাসান সোহাগ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত