সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রাতিপাদ্যকে সামনে রেখে,
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভাতুড়িয়া ইউনিয়নে (ইউএসডিও)এর সহযোগিতায়, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, স্হানীয় সরকার বিভাগের আয়োজনে , ১৭ই সেপ্টেম্বর ২০২৬ইং বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ হলরুমে, ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ভাতুড়িয়া ইউপি চেয়ারম্যান জনাব সাহাজান সরকার,ইএসডিও এর উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান, মো,মানিক হোসেন সাধারণ সম্পাদক দুর্নীতি প্রতিরোধ কমিটি দুদক হরিপুর, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তি।
এসময় বক্তারা বলেন, স্হানীয় পর্যায়ে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম,গ্রাম আদালতে অল্প সময়ে, স্বল্প খরচে ও অত্যন্ত সহজে স্থানীয় পর্যায়ে ছোটখাটো ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করা হয়।
ফৌজদারি মামলার জন্য মাত্র ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা ফি দিয়ে আবেদন করা যায়।
আইনজীবী ছাড়াই অল্প সময়ের মধ্যে বিরোধের নিষ্পত্তি ও রায় পাওয়া যায়।এখানে কোনো আইনজীবী নিয়োগের বিধান নেই, ফলে অতিরিক্ত আইনজীবী ফি ও ঝামেলা থাকে না।উভয়পক্ষ নিজেদের পছন্দের প্রতিনিধি বা চায়েত রাখার সমান সুযোগ পান।নিজ এলাকায় বসে বিচার হওয়ায় সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শান্তি বজায় রাখা সহজ হয়।গ্রাম আদালতের রায় বা সিদ্ধান্ত কার্যকর করা তুলনামূলক সহজ ও বাস্তবসম্মত।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত