ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫ নম্বর ইউনিয়নের দক্ষিণ বালিহাড়া সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে ১১ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় জনতা।
শনিবার (৬ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।কয়েকজন বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন।আটকে পড়া ১১ জনের মধ্যে ৪ জন শিশু, ৪ জন নারী এবং ৩ জন পুরুষ রয়েছেন। রবিবার (৭ ই জুন) পর্যন্ত তারা জিরো লাইনে অবস্থান করছেন এবং এ ঘটনার প্রায় ৫০ ঘণ্টা অতিবাহিত হয়েছে।প্রচণ্ড গরম ও প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে খোলা আকাশের নিচে দিন-রাত কাটাতে হচ্ছে তাদের। স্থানীয়দের দাবি, তাদের কাছে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে থাকায় নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রাষ্ট্রীয় ও কূটনৈতিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ হলেও নারী ও শিশুদের মানবিক দিকটি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি খাদ্য, পানি, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।স্থানীয়দের জানান, পুশইন রুখতে এলাকাবাসী ও বিজিবি সোচ্চার থাকলেও জিরো লাইনে আটকে থাকা এসব নারী, পুরুষ ও শিশুর মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে।এ বিষয়ে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। তবে প্রায় ৫০ ঘণ্টা ধরে জিরো লাইনে অবস্থান করা ১১ জনের ভাগ্যে কী ঘটবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। স্থানীয়রা দ্রুত মানবিক ও কূটনৈতিক সমাধানের দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মোহাম্মাদ নিজাম তালুকদার, উপদেষ্টা সম্পাদক : মোঃ ইমদাদ তালুকদার।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হাউজ নং-৩৭, ব্লক- j, ইষ্টাণ হাউজিং, মিরপুর -১২, ঢাকা। মোবাইল : ০১৮২৮-১৩৭১৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত