1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

দৌলতদিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টার দিকে দৌলতদিয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত পথচারী আলিফ (১৪) দৌলতদিয়া বাজারের বাসিন্দা, তার বাবার নাম রনি আহমেদ। আহত মোটরসাইকেল চালক মানিক (৩৫) কুষ্টিয়া জেলার ভেড়ামারার সাতবারিয়া এলাকার বাসিন্দা, তিনি মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৯টার দিকে মোটরসাইকেলটি (নম্বর: ঢাকা মেট্রো-৬৯-৬৯৪৩) রাজবাড়ী থেকে ঢাকা যাওয়ার পথে দৌলতদিয়া পেট্রোল পাম্পের সামনে মহাসড়কে ফেলু মোল্লারপাড়াস্থ মুকসেদ এর বাড়ির সামনে স্থানীয় পথচারী আলিফ রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত আলিফ এবং মোটরসাইকেল চালক মানিক দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

আলিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট