1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

রাজবাড়ীতে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ এক যুবক গ্রেপ্তার-১

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের জালে একটি চোরাই সুজুকি ঝিকসার মোটরসাইকেলসহ রকিবুল ইসলাম রনি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার জঙ্গল মুকন্দপুর গ্রামের শেখ মনিরুজ্জামানের ছেলে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৫টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনামহাসড়কে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে সকালে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট