1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
চরভদ্রাসনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন নাটোরে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ, দেড় বিঘা পাটক্ষেত নষ্ট সালথায় ভূমিসেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে ঘাট সংশ্লিষ্টদের নিয়ে দৌলতদিয়া নৌ পুলিশের মতবিনিময় সভা চাঁদপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগে সুপারের সংবাদ সম্মেলন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান মধুখালীতে টিকটকে প্রেমের বিয়ে পরে হত্যাচেষ্টা মধুখালীতে কৃষিপণ্য বেচাকেনায় অতিরিক্ত ধলতা বন্ধ রানীশংকৈলে ভূট্রা ক্ষেত থেকে শিশুর মরাদেহ উদ্ধার

চরভদ্রাসনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন,(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে একযোগে উদ্বোধন হওয়া কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ভূমি অফিসের আয়োজনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টার দিকে ভূমি কার্যালয়ে আয়োজিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সদর ইউপি’ চেয়ারম্যান মোঃ আজাদ খান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ভূমি বিভাগের আধুনিকায়ন, স্মার্ট ভূমিসেবা, ডিজিটালাইজেশন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এসময় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ মেলা স্থানীয় জনগণের মধ্যে ভূমি সেবা বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধি এবং দালালচক্রের দৌরাতœ্য কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
পরে সকলের অংশ গ্রহনে উপজেলা ভূমি কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট