
হাসান শিকদার, মানিকগঞ্জ
Department of Real Estate, Daffodil International University-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো “The Premium Homes Ltd Present Real Estate Futsal Tournament–2026”। শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা, পারস্পরিক সৌহার্দ্য ও সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে আয়োজিত এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
Real Estate Club, DIU-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন ব্যাচের ৯টি দল অংশগ্রহণ করে। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষকদের উপস্থিতি এবং দর্শকদের উৎসাহে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
প্রথম দিন গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হয় The Premium Homes Sports Arena-তে। অংশগ্রহণকারী দলগুলো নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেয়। পরদিন DIU ফুটসাল মাঠে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল।
প্রথম সেমিফাইনালে ২৪২ ব্যাচ টাইব্রেকারে ২৩২ ব্যাচকে হারিয়ে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে ২২১ ব্যাচ ২-১ গোলে ২৫৩ ব্যাচকে পরাজিত করে। ফাইনালে ২২১ ও ২৪২ ব্যাচের মধ্যকার রুদ্ধশ্বাস লড়াই নির্ধারিত সময়ে গোলশূন্য থাকলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ২২১ ব্যাচ ২-১ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। আয়োজকদের মতে, কর্পোরেট প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।