1. info@dailysamajerbani.com : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/ : https://www.dailysamajerbani.com/wp-admin/ https://www.dailysamajerbani.com/wp-admin/
  2. : lf_ptDGZ3U7kkvl :
  3. info@www.dailysamajerbani.com : দৈনিক সমাজের বাণী :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
আলোকবালী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের প্রতিবাদ সমাবেশ রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত মধুখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর দিনব্যাপী বিশেষ অভিযান মধুখালীতে শ্রমিক -কর্মচারী পরিষদের কর্মী সম্মেলন সহকারী শিক্ষক বাবু মনোজিৎ মজুমদারের কর্মময় জীবনের সমাপনী অনুষ্ঠান ভাঙ্গাচোরা শ্রেণিকক্ষে পাঠদান, বৃষ্টি হলেই ভিজে বই-খাতা সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা মধুখালীতে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আলোকবালী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতদের প্রতিবাদ সমাবেশ

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির নবগঠিত ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৯ জুলাই সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘোষিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।

সদ্য বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম অভিযোগ করেন, বিগত সময়ে যারা আওয়ামী লীগের সঙ্গে সখ্য রেখে ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত সুবিধা নিয়েছেন, তাদেরই নতুন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি, যা তৃণমূলের মধ্যে হতাশা সৃষ্টি করেছে বলে তিনি দাবি করেন।

সদ্য বিলুপ্ত ঘোষিত ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হযরত আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করতে গিয়ে যারা হামলা, মামলা ও কারাভোগ করেছেন, তাদের এবার মূল্যায়ন করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে এমন কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যারা অতীতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। তার দাবি, এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় তারা প্রতিবাদে ফেটে পড়তে পারেন।

বক্তারা নবগঠিত কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে এ ধরনের কমিটি গঠন করলে দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হবে। তারা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন করে একটি গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত আলোকবালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শাহআলম চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ডাক্তার, ইউপি সদস্য হযরত আলী মেম্বার, নরসিংদী জেলা কৃষকদলের সদস্য সজল চৌধুরীসহ পদবঞ্চিত নেতাকর্মীরা।

এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী বলেন, এই কমিটির বিষয়ে আমি কিছু জানি না। কারণ এই কমিটি আমি করিনি। এ বিষয়ে খোকন ভাই সব জানেন। তিনি কমিটিতে কাকে নিয়েছেন, কাকে কী দায়িত্ব দিয়েছেন, একমাত্র তিনিই বলতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট